UGB বাংলা MDC Semester 3 Final Suggestion 2026 | Gour Banga University নাট্য ও বাচিক শিল্প প্রশ্ন সাজেশন

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

সেমিস্টার -3, BNG-MDC-301

নাট্য ও বাচিক শিল্প

মডেল প্রশ্নপত্র- 2026

পূর্ণমান: ৪০ (বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী)

সময়: ২ ঘণ্টা



মডিউল-১: নাট্যশিল্প

প্রশ্নের মান-১০(Brought Question):

(ক) নাটক ও নাট্যের মধ্যে পার্থক্য বুঝিয়ে দাও। উনিশ শতক থেকে গণনাট্য পর্যন্ত বাংলা নাটকের বিবর্তনের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো।

(খ) নাট্য নির্মাণে আবহ সঙ্গীত (Background Music) এবং আলোকসম্পাতের (Lighting) গুরুত্ব উদাহরণসহ আলোচনা করো।

(গ) একজন সার্থক নির্দেশকের (Director) কাজী secoারিক ও অভিনেতার পারস্পরিক সম্পর্ক নাট্যপ্রযোজনাকে কীভাবে প্রভাবিত করে?


প্রশ্নের মান - ৫:

(ক) নাট্য অভিনয়ে অঙ্গসজ্জা বা মেক-আপ-এর ভূমিকা 

(খ) অভিনেতা হিসেবে মঞ্চে নিজেকে প্রস্তুত করার জন্য কী কী গুণ থাকা আবশ্যক?


মডিউল-২: রবীন্দ্রনাথ ও বাংলা রঙ্গমঞ্চ

প্রশ্নের মান - ১০:

(ক) রবীন্দ্রনাথের মৌলিক মঞ্চভাবনা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। তাঁর নাটকে অনাড়ম্বর মঞ্চের গুরুত্ব কোথায়?

(খ) বাংলা থিয়েটারে রবীন্দ্রনাটক মঞ্চায়নের ক্ষেত্রে শম্ভু মিত্র ও তাঁর নাট্যদল 'বহুরূপী'-র অবদান মূল্যায়ন করো।

(গ) বর্তমান সময়ের থিয়েটারে বা আধুনিক নাট্যচর্চায় রবীন্দ্রনাটকের প্রাসঙ্গিকতা ও নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষাগুলি আলোচনা করো।


প্রশ্নের মান-৫:

(ক) অভিনেতা হিসেবে রবীন্দ্রনাথের কোনো একটি বিশেষ ভূমিকার বর্ণনা দাও।

(খ) রবীন্দ্রনাটক অভিনয়ে গান ও নাচের গুরুত্ব সংক্ষেপে লেখো।


মডিউল-৩: বাচিক শিল্প

প্রশ্নের মান - ১০:

(ক) আবৃত্তি কাকে বলে? আবৃত্তির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আবৃত্তি ও পাঠের মধ্যে মৌলিক পার্থক্যগুলি বুঝিয়ে দাও।

(খ) শ্রুতিনাট্য ও মঞ্চনাটকের পাণ্ডুলিপির মধ্যে প্রধান স্বাতন্ত্র্যগুলি কী কী? শ্রুতিনাট্যের জনপ্রিয়তার কারণসমূহ আলোচনা কারা

(গ) পাণ্ডুলিপি রচনা: নিচে দেওয়া অনুগল্পটির একটি শ্রুতিনাট্য রূপ বা পাণ্ডুলিপি প্রস্তুত করো (পরীক্ষায় একটি গল্পের অনুচ্ছেদ দেওয়া থাকবে)।


প্রশ্নের মান ৫:

(ক) একজন সার্থক সঞ্চালকের (Anchor) বাচনভঙ্গি ও বাচনরীতি কেমন হওয়া উচিত?

(খ) ছোটগল্পকে শ্রুতিনাটকে রূপান্তর করার সময় কোন কোন কারিগরি দিকে নজর দিতে হয়?