গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়
শিক্ষাবিজ্ঞান মেজর
সেমিস্টার -6, DC-MJ-601
Inclusive Education
সাজেশন - 2026
১০ নম্বরের প্রশ্ন:
মডিউল ১: অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সূচনা (Introduction):
১. অন্তর্ভুক্তিমূলক শিক্ষার (Inclusive Education) সংজ্ঞা দাও। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সাথে বিশেষ শিক্ষা (Special Education) এবং সমন্বিত শিক্ষার (Integrated Education) মূল পার্থক্যগুলি বিস্তারিত আলোচনা করো। (2+4+4=10) [PYQ (২০২৪, ২০২৩, ২০২২, ২০২১]
২. অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল নীতিগুলি আলোচনা করো। বর্তমান সমাজ ব্যবস্থায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব ও লক্ষ্যগুলি ব্যাখ্যা করো। (৪+৬=১০) [PYQ ২০২৩, ২০২২]
মডিউল ২: ভারতে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ঐতিহাসিক পরিপ্রেক্ষিত (History & Policy):
৩. RPWD Act, 2016 (প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন)-এর প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী? ভারতে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রসারের ক্ষেত্রে এই আইনের প্রভাব বা গুরুত্ব আলোচনা করো। (৬+৪=১০)
৪. ১৯৯৫ সালের PWD Act-এর প্রধান সংস্থান বা দিকগুলি উল্লেখ করো। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় নীতি (National Policy for PWD, 2006) সম্পর্কে একটি নিবন্ধ লেখো। (৫+৫=১০) [PYQ ২০২৪]
মডিউল ৩: শিক্ষার্থী বৈচিত্র্য অনুধাবন (Understanding Learner Diversity):
৫. বৈচিত্র্যময় শিক্ষার্থীদের (Diverse Learners) চাহিদা ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। শিক্ষার্থীদের শিখনের ওপর সাংস্কৃতিক, ভাষাগত এবং আর্থ-সামাজিক প্রভাবগুলি বিস্তারিত ব্যাখ্যা করো। (৪+৬=১০)
৬. অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় বিভিন্ন ধরণের শিখন শৈলী (Learning Styles) সম্পর্কে লেখো। একজন শিক্ষক কীভাবে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ব্যক্তিগত শিখন চাহিদাগুলি পূরণ করতে পারেন? (৫+৫=১০)
মডিউল ৪: অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি (Creating Inclusive Environment):
৭. অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষণবান্ধব শ্রেণিকক্ষ (Learner-friendly Classroom) বলতে কী বোঝো? একটি আদর্শ অন্তর্ভুক্তিমূলক শ্রেণিকক্ষের ভৌত ও আবেগীয় উপাদানগুলি বিস্তারিত আলোচনা করো (২+৮=১০) [PYQ (২০২৪, ২০২৩, ২০২২, ২০২১)
৮. UDL (Universal Design for Learning) বা শিখনের সার্বজনীন নকশার নীতিগুলি বিস্তারিত আলোচনা করো। বৈচিত্র্যময় শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ ও সম্পদের অভিযোজন (Adaptation) কীভাবে করা যায়? (৬+৪=১০)
৯. অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার প্রধান বাধাগুলি (Barriers) কী কী? এই বাধাগুলি দূর করতে এবং বিদ্যালয়ে অন্তর্ভুক্তিমূলক চর্চা বজায় রাখতে শিক্ষক ও সমাজের ভূমিকা আলোচনা করো। (৪+৬=১০) [PYQ (২০২৪, ২০২৩, ২০২২, ২০২১)