গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়
B.A. Semester:-6
Subject:- বাংলা (Major)
Paper Code:- BNGMJ-DC-603/BNGMJ-MC-14
Syllabus Name:- - পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্যভাবনা
প্রশ্নমান-10
মডিউল:-১, পাশ্চাত্য সাহিত্য আন্দোলন
ক্ল্যাসিসিজম
১) ক্ল্যাসিসিজম বা ধ্রুপদীবাদ বলতে কী বোঝো? এই সাহিত্য আন্দোলনের প্রধান বা মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। ***
২) ক্ল্যাসিসিজম বা ধ্রুপদীবাদ ও নিও-ক্ল্যাসিসিজম বা নব্য-ধ্রুপদীবাদের মধ্যে পার্থক্য লেখো। ***
৩) নিউ-ক্লাসিসিজম বা নব্য- ধ্রুপদীবাদ যুগের সম্পর্কে আলোচনা করো। **
রোমান্টিসিজম
৪) রোমান্টিসিজম বা রোমান্টিকতাবাদের সংজ্ঞা দাও। এই আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি বিস্তারিত আলোচনা করো। *** 2/10
৫) ইউরোপীয় সাহিত্যে রোমান্টিক আন্দোলনের পটভূমি বা উত্থানের কারণগুলি বিশ্লেষণ করো। ***
৬) ক্ল্যাসিসিজমের সঙ্গে রোমান্টিসিজমের বৈসাদৃশ্য বা পার্থক্যগুা বিস্তারিতভাবে আলোচনা করো। ***
৭) রোমান্টিকতার প্রধান লক্ষণগুলি সম্পর্কে আলোচনা করো। এই আন্দোলনের সঙ্গে জড়িত পাশ্চাত্য লেখকদের অবদান বা ভূমিকা উল্লেখ করো। **
রিয়ালিজম
৮) সাহিত্যের ক্ষেত্রে 'বাস্তববাদ' বা রিয়ালিজম বলতে কী বোঝায়? এর মূল লক্ষ্য ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। **
৯) রিয়ালিজম বা বাস্তববাদ কী? শিল্প ও সাহিত্যে বাস্তববাদী চেতনার উন্মেষ ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। ***
১০) বাংলা উপন্যাসে রিয়ালিজমের প্রতিফলন কীভাবে ঘটেছে? (যেমন: মানিক বন্দ্যোপাধ্যায় বা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে)। ***
সুরিয়ালিজম
১১) সুরিয়ালিজম বা পরাবাস্তববাদ কাকে বলে? এর লক্ষ্য এবং বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। ***
১২) সুরিয়ালিজম বা পরাবাস্তববাদ বলতে কী বোঝো? এই আন্দোলনের পেছনে সিগমুন্ড ফ্রয়েডের মনস্তত্ত্বের প্রভাব আলোচনা করো। ***
১৩) বাংলা কবিতায় পরাবাস্তববাদী চেতনার প্রভাব কতটুকু? আধুনিক কবিদের কবিতার দৃষ্টান্ত দিয়ে তা আলোচনা করো। *
সিম্বলিজম
১৪) সিম্বলিজম বা প্রতীকবাদ কাকে বলে? সাহিত্য আন্দোলন হিসেবে সিম্বলিজম বা প্রতীকবাদের গুরুত্ব আলোচনা করো। এর মূল বৈশিষ্ট্যগুলি কী কী? ***
১৫) ফরাসি সাহিত্যে প্রতীকবাদী আন্দোলনের পটভূমি ও এর প্রধান। প্রবক্তাদের অবদান মূল্যায়ন করো। ***
১৬) বাংলা কবিতায় প্রতীকী ব্যঞ্জনার সার্থক প্রয়ো প্রয়োগ কীভাবে ঘটেছে? জীবনানন্দ দাশ অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক-প্রতীকী নাটকের সাহায্যে তা বুঝিয়ে দাও। **
মডিউল:-২, পাশ্চাত্য কাব্যতত্ত্ব
অ্যারিস্টটল- পোয়েটিকস্
১) অ্যারিস্টটলের মতে ট্র্যাজেডির ছয়টি প্রধান অঙ্গ বা উপাদান কী কী? এদের আপেক্ষিক গুরুত্ব বিচার করো। ***
২) অ্যারিস্টটল প্রদত্ত ট্র্যাজেডির সংজ্ঞাটি আলোচনা করো এবং এর বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। ***
৩) "প্লটই ট্র্যাজেডির প্রাণ" অ্যারিস্টটলের এই উক্তিটির যথার্থতা বিচার করো। একটি আদর্শ প্লটের গঠন কেমন হওয়া উচিত? আলোচনা করো।***
৪) অ্যারিস্টটলের 'বিয়োগান্তক নাটকের কাহিনী বা প্লট' (Plot) কেমন হওয়া উচিত? সরল (Simple) ও জটিল (Complex) কাহিনীর মধ্যে পার্থক্য কোথায়? **
৫) ক্যাথারসিস (Catharsis) বলতে কী বোঝো? অ্যারিস্টটলের ট্র্যাজেডি তত্ত্বে এর ভূমিকা ও তাৎপর্য ব্যাখ্যা করো। ***
৬) অ্যারিস্টটলের অনুকরণতত্ত্ব বা 'মিমেসিস' ধারণাটি ব্যাখ্যা করে।। প্লেটোর অনুকরণতত্ত্বের সাথে এর পার্থক্য কোথায়? **
৭) অ্যারিস্টটলের মতে ট্র্যাজেডির নায়কের প্রধান গুণাবলি কী কী? ট্র্যাজেডির নায়কের চারিত্রিক ত্রুটি বা 'হামারতিয়া' বা হ্যামার্শিয়া বলতে অ্যারিস্টটল কী বুঝিয়েছেন? ***
৮) অ্যারিস্টটল মহাকাব্য ও ট্র্যাজেডির মধ্যে কী কী সাদৃশ্য বা মিল ও বৈসাদৃশ্য বা পার্থক্য বা অমিল দেখিয়েছেন? তাঁর মতে ট্র্যাজেডি কেন মহাকাব্যের চেয়ে শ্রেষ্ঠ? ***
৯) "কাব্য ইতিহাসের চেয়েও বেশি দার্শনিক ও উচ্চতর" (Poetry is more philosophical and a higher thing than history) -অ্যারিস্টটলের এই মন্তব্যটি বিশ্লেষণ করো। ***
মডিউল:-৩, আধুনিক সাহিত্য তত্ত্ব
অস্তিত্ববাদ
১) অস্তিত্ববাদের মূল কথা "অস্তিত্ব সারধর্মের পূর্ববর্তী"-উক্তিটি ব্যাখ্যা করো।
***
২) সাহিত্যতত্ত্ব হিসেবে অস্তিত্ববাদের বিকাশ ও প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো।
অথবা, অস্তিত্ববাদের প্রধান প্রবক্তাদের সম্পর্কে লেখ এবং অস্তিত্ববাদের বৈশিষ্ট্য গুলি সম্পর্কে আলোচনা করো। ***
৩) আধুনিক কথাসাহিত্যে অস্তিত্ববাদী চেতনার প্রতিফলন কীভাবে ঘটেছে? অ্যালবেয়ার কামু বা জঁ-পল সাত্রের রচনার আলোকে বিশ্লেষণ করো। **
জাদুবাস্তবতাবাদ
৪) জাদুবাস্তবতাবাদ বলতে কী বোঝো? সাহিত্যতত্ত্ব হিসেবে এর উৎস ও মূল বৈশিষ্ট্যগুলো লেখো। ***
৫) জাদুবাস্তবতাবাদ বলতে কী বোঝো? লাতিন আমেরিকার সাহিত্য থেকে শুরু করে বিশ্বসাহিত্যে এর প্রভাব ও গুরুত্ব আলোচনা করো। **
৬) জাদুবাস্তববাদী কথাসাহিত্যে বাস্তব এবং অতিপ্রাকৃত বা অলৌকিক উপাদানের মেলবন্ধন কীভাবে একটি নতুন শিল্পরূপ তৈরি করে, তা উদাহরণসহ লেখো। ***
উপনিবেশ ও উত্তর-উপনিবেশবাদ
৭) উপনিবেশবাদ ও উত্তর-উপনিবেশবাদের সংজ্ঞা দাও। এই তত্ত্বের মূল বিতর্কগুলো আলোচনা করো। ***
৮) উত্তর-উপনিবেশবাদী সাহিত্যের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্যগুলো কী কী? সাহিত্যিক ডিসকোর্সের মাধ্যমে সাম্রাজ্যবাদের বিরোধিতা কীভাবে প্রকাশ পায়? ***
উত্তর-আধুনিকতাবাদ
৯) উত্তর-আধুনিকতাবাদ বা পোস্টমডার্নিজম বলতে কি বোঝো? এর প্রধান লক্ষণ বা বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। ***
১০) আধুনিকতাবাদ (Modernism) এবং উত্তর-আধুনিকতাবাদের (Postmodernism) মধ্যে তুলনামূলক পার্থক্য আলোচনা করো। ***
মডিউল:-৪, সাহিত্য-সমালোচনার রীতি
বায়োগ্রাফিক্যাল ক্রিটিসিজম
১) বায়োগ্রাফিক্যাল ক্রিটিসিজম বা জীবনীমূলক সমালোচনা তত্ত্বটি কী? সাহিত্যিক পাঠ উন্মোচনে লেখকের জীবনীর ভূমিকা আলোচনা করো। ***
২) "একজন লেখকের জীবন জানা তাঁর সাহিত্যকর্মকে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করে"-এই উক্তির আলোকে জীবনীমূলক সমালোচনার গুরুত্ব ও সীমাবদ্ধতা মূল্যায়ন করো। ***
৩) জীবনীমূলক সমালোচনা কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলি সম্পর্কে আলোচনা করো। ***
কম্পারেটিভ ক্রিটিসিজম
৪) তুলনামূলক সাহিত্য সমালোচনা বলতে কী বোঝো? বিশ্বসাহিত্যের প্রেক্ষাপটে এর পরিধি ও প্রয়োজনীয়তা বা গুরুত্ব আলোচনা করো। **
৫) তুলনামূলক সমালোচনার ফরাসি ধারা (French School) এবং আমেরিকান ধারার (American School) মধ্যে মূল পার্থক্যগুলো লেখো। ***
৬) দুটি ভিন্ন সংস্কৃতির বা ভাষার সাহিত্যকর্মের তুলনামূলক আলোচনা করার মূল পদ্ধতি ও নিয়মগুলো আলোচনা করো। **
নিউ হিস্টোরিসিজম
৮) নব-ইতিহাসবাদ বা নিউ হিস্টোরিসিজম কী? স্টিফেন গ্রিনব্ল্যাটের (Stephen Greenblatt) তত্ত্বের আলোকে এর মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। ***
৯) "The textuality of history and the historicity of texts" (ইতিহাসের পাঠ্যতা এবং পাঠ্যের ঐতিহাসিকতা)-নব-ইতিহাসবাদের এই বিখ্যাত সূত্রের ব্যাখ্যা করো। ***
১০) প্রথাগত ইতিহাসবাদের (Old Historicism) সাথে নব-ইতিহাসবাদের (New Historicism) মূল পার্থক্যগুলো নিরূপণ করো। **
১১) নিউ হিস্টিরিসিজম কী? সাহিত্যের পাঠোদ্ধারে নব্য-ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির মূল বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা কর। ***
