গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় B.A. Semester 6 বাংলা (Major) বিশ্বায়ন ও বাংলা সাহিত্য | BNGMJ-DC-604 / BNGMJ-MC-15 সাজেশন, গুরুত্বপূর্ণ প্রশ্ন ও নোট 2026

 

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

B.A. Semester:-6

Subject:- বাংলা (Major)

Paper Code:- BNGMJ-DC-604/BNGMJ-MC-15

Syllabus Name:- বিশ্বায়ন ও বাংলা সাহিত্য

প্রশ্নমান-10


মডিউল:-১, প্রাথমিক পরিচয়

বিশ্বায়নের সংজ্ঞা ও ইতিহাস

১) বিশ্বায়নের সংজ্ঞা দাও। এর বৈশিষ্ট্য গুলি সম্পর্কে আলোচনা করো। ***

২) বিশ্বায়নের সংজ্ঞা লেখো। বিশ্বায়নের বিভিন্ন রূপ বা প্রকৃতি পর্যালোচনা করো। ***

৩) বিশ্বায়নের তিনটি প্রধান তরঙ্গ বা পর্যায় সম্পর্কে বর্ণনা করো। ***

৪) ঐতিহাসিক প্রেক্ষাপটে বিশ্বায়নের বিবর্তন আলোচনা করো। প্রাক-বিশ্বায়ন (Proto-globalization) থেকে আধুনিক বিশ্বায়নের ধাপগুলি বর্ণনা করো। ***

৫) শিল্প বিপ্লব বিশ্বায়নের প্রসারে কীভাবে ভূমিকা পালন করেছিল? আলোচনা করো। ***

৬) বিশ্বায়নের উদ্ভবের পিছনে প্রযুক্তিগত অগ্রগতি এবং যোগাযোগ ব্যবস্থার ভূমিকা আলোচনা করো। ***

৭) বিশ্বায়নের ফলাফল বা প্রভাব সম্পর্কে আলোচনা করো। ***


মডিউল:-২, ছোটোগল্প

ক) নবারুণ ভট্টাচার্য - ফ্যাতাড়ু

১) নবারুণ ভট্টাচার্যের 'ফ্যাতাড়ু' গল্পের নামকরণের সার্থকতা বিচার। ***

২) ফ্যাতাড়ু দলের প্রধান তিন চরিত্র-মদন, ডিএস এবং পুরন্দর ভাটের চরিত্র ও তাদের বৈপ্লবিক বৈশিষ্ট্য আলোচনা করো। ***

৩) ফ্যাতাড়ুরা কারা? বাংলা সাহিত্যে তাদের আবির্ভাবের তাৎপর্য লেখো। ***

৪) "ধরো গেছোদাদা, আমরা , আমরা যদি ভদ্রলোেক হতাম..."-কাদের উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে? ফ্যাতাড়ুদের এই 'ভদ্রলোক' বিরোধী মানসিকতার পরিচয় দাও। ***

৫) ফ্যাতাড়ুদের কার্যকলাপের পরিচয় দাও। তারা কীভাবে সমাজের দুর্নীতি ও ভণ্ডামির প্রতিবাদ করে? ***


খ) রাঘব বন্দ্যোপাধ্যায়- অংশগ্রহণ

১) রাঘব বন্দ্যোপাধ্যায়ের 'অংশগ্রহণ' গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। গল্পে 'অংশগ্রহণ' শব্দটির বহুমাত্রিক অর্থ বিশ্লেষণ করো। ***

২) 'অংশগ্রহণ' গল্প অবলম্বনে সত্তরের দশকের উত্তাল রাজনৈতিক পরিস্থিতি এবং নকশালবাড়ি আন্দোলনের যে বাস্তব চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। ***

৩) 'অংশগ্রহণ' গল্পের কেন্দ্রীয় চরিত্র সন্টুর মানসিক দ্বন্দ্ব আদর্শ এবং তার পরিণতি আলোচনা করো। সন্টু কীভাবে তৎকালীন বিভ্রান্ত ও বিপ্লবী যুবসমাজের প্রতীক হয়ে উঠেছে? ***

৪) "ওরা কি অংশ নিল, নাকি ওকে অংশ করে নিল?"- উক্তিটির বক্তা কে: কার প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? এই উক্তিটির মধ্য দিয়ে গল্পের যে মূল সত্যটি উদ্ভাসিত হয়েছে তা বুঝিয়ে দাও। ***

৫) 'অংশগ্রহণ' গল্পের শেষ পরিণতিতে সন্টুর যে ট্র্যাজিক অবসান ঘটেছে, তা কীভাবে সমকালীন ইতিহাসের এক নির্মম সত্যকে তুলে ধরে, তা সংক্ষেপে লেখো। ***


গ) স্বপ্নময় চক্রবর্তী - গণেশ

১) স্বপ্নময় চক্রবর্তীর 'গণেশ' ছোটোগল্পের নামকরণের সার্থকতা বিচার করো। গল্পে 'গণেশ' চরিত্রটি কীভাবে একাধারে পৌরাণিক ও সমকালীন রূপক হয়ে উঠেছে, তা আলোচনা করো। ***

২) "গণেশ একটি সার্থক ব্যঙ্গাত্মক গল্প।"-গল্প অনুসরণে আমলাতন্ত্র, রাজনীতি এবং প্রশাসনের ভণ্ডামির ওপর লেখকের তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক আক্রমণের পরিচয় দাও। ***

৩) 'গনেশ' গল্পের কেন্দ্রীয় চরিত্র গণেশের অবয়ব, তার আচরণ এবং তার অসহায়তার মধ্য দিয়ে কীভাবে সাধারণ শোষিত মানুষের প্রতীকী রূপ রূপ ফুটে উঠেছে, তা আলোচনা করো।***

৪) 'গনেশ' গল্পের শেষ পরিণতিতে গণেশের যে দশা বা রূপান্তর ঘটে, তা কীভাবে ক্ষমতার লোভ ও শোষণের এক নির্মম সত্যকে তুলে ধরে, তা সংক্ষেপে লেখো। ***


মডিউল:-৩, আখ্যান

পীযূষ ভট্টাচার্য- তালপাতার ঠাকুমা

১) পীযূষ ভট্টাচার্যের 'তালপাতার ঠাকুমা' আখ্যানের নামকরণের সার্থকতা বিচার করো। ***

২) "এক আখ্যানের সহস্র গতিপথ"- উক্তিটির আলোকে 'তালপাতার ঠাকুমা' আখ্যানটির গঠনশৈলী ও কাঠামোগত বহুমাত্রিকতা আলোচনা করো। ***

৩) পীযূষ ভট্টাচার্যকে "মিথের জাদুকর" বলা হয়। 'তালপাতার ঠাকুম আখ্যানে লোকশ্রুতি, মিথ এবং জনপদজীবনের সংস্কার কীভাবে ব্যব হয়েছে, তা বুঝিয়ে দাও। ***

৪) 'তালপাতার ঠাকুমা' আখ্যানের প্রধান চরিত্রগুলির মনস্তাত্ত্বিক টানাপোড়েন এবং জীবনযন্ত্রণার যে ভাষ্য লেখক রচনা করেছেন তা নিজের ভাষায় লেখো।

৫) 'তালপাতার ঠাকুমা।' আখ্যানের নামভূমিকায় থাকা 'ঠাকুমা' চরিত্রটি কীভাবে বাস্তব ও পরাবাস্তব জগতের এক রহস্যময় যোগসূত্র হিসেবে উপস্থাপিত হয়েছে, তা নিজের ভাষায় লেখো। ***

৬) "প্রথাগত চরিত্রের চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক টানাপোড়েন ও অবচেতন মনের খেলাই এই আখ্যানে মুখ্য।"-কৃষ্ণ ও রাধা চরিত্রের মনস্তাত্ত্বিক জটিলতা বিশ্লেষণ করে উক্তিটির যথার্থতা প্রমাণ করো।***

৭) 'তালপাতার ঠাকুমা' আখ্যানটির গঠনগত বৈশিষ্ট্য আলোচনা করো। উপন্যাসের চারটি খণ্ড (যথা: 'রক্তপাতহীন দন্ত উৎপাটন', 'বৃষ্টি ফোঁটার কোনো ব্যাসার্ধ নেই', 'তীর্থযাত্রা পথে কিছু লিলিপুট' এবং 'পাতালের নদী মোহনায়') কীভাবে মূল কাহিনীর গতিপথকে নিয়ন্ত্রণ করেছে? ***


মডিউল:-৪, মৌলিক প্রবন্ধ

বাংলা ভাষা-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক যে-কোনো মৌলিক প্রবন্ধ রচনা (বিশ শতকের নয়ের দশক পরবর্তী সময়)

১) বিশ্বায়ন ও বাংলা সংস্কৃতি

২) তথ্যপ্রযুক্তি ও বাংলা ভাষার ভবিষ্যৎ

৩) সামাজিক যোগাযোগ মাধ্যম ও বাংলা সাহিত্য

৪) একবিংশ শতকে বাংলা ভাষার চর্চা

৫) পরিবেশ সংকট ও বাংলা সাহিত্য