ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা 2026 এ বিভিন্ন কলেজে বিএ ফিফথ সেমিস্টারে পড়ছো তোমাদের ফিফথ সেমিস্টারের বাংলা মেজর এমসিট বা মেজর 503 নম্বর পেপারের ফাইনাল পরীক্ষার সাজেশন।
ফিফথ সেমিস্টারের বাংলা মেজর এমসিট পেপারের সিলেবাসটির নাম আত্মজীবনী ও ভ্রমণ সাহিত্য।
মডিউল ওয়ান এর অবিভাগ থেকে দেওয়া গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নগুলো।
আত্মজীবনী কাকে বলে? আত্মজীবনীর বৈশিষ্ট্য এবং বাংলা সাহিত্যে এর গুরুত্ব সম্বন্ধে আলোচনা করো। **
আত্মজীবনী সাহিত্যের বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ আলোচনা করো।
আত্মজীবনী কিভাবে একটি জাতির ইতিহাস ও সংস্কৃতি নির্মাণে সাহায্য করে আলোচনা করো। **
একটি বিখ্যাত আত্মজীবনী বিশ্লেষণ করে এর প্রধান থিম ও লেখক কিভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন তা ব্যাখ্যা করো।
ভ্রমণ সাহিত্য কাকে বলে? এর বৈশিষ্ট্য এবং বাংলা সাহিত্যে এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। **
ভ্রমণ কাহিনী কিভাবে একটি দেশের ভূগোল, ইতিহাস ও লোক সংস্কৃতিকে পাঠকের কাছে জীবন্ত করে তোলে? আলোচনা করো। **
ভ্রমণ কাহিনী কেবল ভ্রমণের বর্ণনা নয়। এটি এক ধরনের আত্ম আবিষ্কারের প্রক্রিয়া। বিশ্লেষণ করো।
আত্মজীবনী ও ভ্রমণ সাহিত্যের মধ্যে মূল পার্থক্য কি? কোনটি বেশি ব্যক্তিগত ও কোনটি বেশি তথ্যভিত্তিক? আলোচনা করো। **
মডিউল ওয়ান এরই আ বিভাগ থেকে দাও 10 নম্বরের প্রশ্নগুলো।
ছেলেবেলা রচনায় রবীন্দ্রনাথের উপর ভৃত্ত বা চাকরদের শাসনের যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। **
ছেলেবেলা গল্প অবলম্বনে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গৃহবন্দী জীবনের বর্ণনা দাও। **
রবীন্দ্রনাথের ছেলেবেলায় তার বাবার সান্নিধ্যের যে ছবি ফুটে উঠেছে তা লেখো।
ছেলেবেলা গল্পে রবীন্দ্রনাথের কল্পনার জগৎ বা প্রধান ছুটির দেশ বলতে কি বোঝানো হয়েছে? আলোচনা করো।
তখনকার দিনের অন্দন মহলের একটি ছবি ছেলেবেলা গল্পে কিভাবে ফুটে উঠেছে তা সম্পর্কে আলোচনা করো।
ছেলেবেলা গল্পে কোভিদ ছোটবেলায় যে নির্জনতা এবং কল্পনার জগতের কথা বলেছেন তার উপর একটি প্রবন্ধ লেখো।
ছেলেবেলা রচনায় রবীন্দ্রনাথের বিবাগী বা স্বাধীন মনের পরিচয় কিভাবে পাওয়া যায় আলোচনা করো।
আত্মজীবনী হিসেবে রবীন্দ্রনাথের ছেলেবেলার গুরুত্ব আলোচনা করো।
মডিউল টু অর্থাৎ ভ্রমণ সাহিত্য থেকে দেওয়া গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নগুলো।
পথে প্রবাসে গ্রন্থের সূচনা লগ্নে অন্নদাশংকর রায় পূর্বকথা অংশে দক্ষিণ ভারতের যে অভিজ্ঞতার কথা ব্যক্ত করেছেন তা লিখো। **
পথে প্রবাসে গ্রন্থে অন্নদাশংকর সমুদ্র এবং সমুদ্র পীরার যে বর্ণনা দিয়েছেন তা লিখো।
অথবা সমুদ্রপথে জাহাজে করে লন্ডন যাওয়ার সময় অর্ণদাশংকর সমুদ্র ও সমুদ্রপীড়ার এবং সমুদ্রকূলবর্তী অঞ্চলের যে অভিজ্ঞতার কথা পথে প্রবাসী গ্রন্থে লিখেছেন তা নিজের ভাষায় লিখো।
অথবা সমুদ্রপথে জাহাজে করে বোম্বে থেকে লন্ডন যেতে যেতে অন্নদা শংকর যা যা দেখেছিলেন এবং জাহাজে সমুদ্র পীড়ায় ভুগেছিলেন অন্নদাশংকর রায় পথে প্রবাসের গ্রন্থে তা সুন্দরভাবে তুলে ধরেছেন সকলের সামনে বক্তব্যটির প্রেক্ষাপট আলোচনা করো ***
পথে প্রবাসে ভ্রমণ বৃত্তান্ত হলেও যথার্থ সাহিত্য হয়েছে আলোচনা করো অথবা পথে প্রবাসে নিছক ভ্রমণ কাহিনী না ভ্রমণ সাহিত্য আলোচনা করো। ***
মডিউল থেকে এক, দুই, তিন এই তিনটি কোশ্চেন কিন্তু ভীষণই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে।
লন্ডনের সঙ্গে আমার শুভ দৃষ্টি হলো গোধী লগ্নে। এই দেশ সম্বন্ধে লেখকের অনুভূতি এবং ইতিহাসের দৃষ্টির পরিচয় দিয়ে এ জাতীয় ভ্রমণ কাহিনীর বৈশিষ্ট্য নিরূপণ করো।
অথবা পথে প্রবাসে গ্রন্থে অন্নদাশংকর রায় লন্ডন শহরের যে ইতিবৃত্ত তুলে ধরেছেন তা লিখো।
ফরাসিদের প্যারি নগরীর নামে পৃথিবীশুদ্ধ লোক মায়াপুরীর স্বপ্ন দেখে। ফরাসি দেশ সম্বন্ধে লেখকের অভিজ্ঞতা পর্যালোচনা করো। ***
পথে প্রবাসের গ্রন্থে ইউরোপের নারীদের সম্বন্ধে লেখকের নিজস্ব ধারণার পরিচয় দাও।
রলার সাক্ষাৎ পাবার পর মুহূর্ত পর্যন্ত মনেই জাগেনি যে তার ঘরের অন্তরবাহির তার নিজের অন্তরবাহিরের প্রতিরূপক। এই মহান ব্যক্তিত্বের সঙ্গে লেখকের সাক্ষাৎকারের বিবরণ দিয়ে এই বিদগ্ধ পুরুষ সম্বন্ধে লেখকের অনুভূতি পর্যালোচনা করো।
লেজা নিসর্গের তাজমহল পথে প্রবাসী গ্রন্থে এই দেশের বিবরণ লেখক যেভাবে দিয়েছেন তার পরিচয় দিয়ে লেখকের বিশিষ্ট দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো।
পথে প্রবাসের গ্রন্থের নামকরণের সার্থকতা আলোচনা করো। এরপরের প্রশ্ন রয়েছে অন্নদাশংকর রায় পথে প্রবাসের গ্রন্থে ইউরোপ মহাদেশের নানা দেশ সম্পর্কে যে নিজস্ব অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন তা আলোচনা করো।
পথে প্রবাসের গ্রন্থে লেখক অন্নদা শংকর রায় ইউরোপের নানা দেশের সঙ্গে ভারতবর্ষের যে পার্থক্যগুলি অনুধাবন করেছেন তা আলোচনা করো।
মডিউল থ্রি অর্থাৎ আত্মজীবনী থেকে দেওয়া গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নগুলো।
আত্মজীবনী রূপে রাজসুন্দরী দাসীর আমার জীবনের সার্থকতা বা গুরুত্ব আলোচনা করো। **
রাজসুন্দরী দেবীর আধ্যাত্মিকতা ও ভগবানের উপর বিশ্বাস তার জীবন সংগ্রামে কিভাবে সাহায্য করেছিল আলোচনা করো।
দয়ামাধব কে? এ দয়ামাধব কিভাবে রাজসুন্দরীর জীবনে প্রভাব বিস্তার করেছিল? তা আমার জীবন গ্রন্থ অবলম্বনে আলোচনা করো। **
আমার জীবন আত্মজীবনীতে উনবিংশ শতাব্দীর নারীদের সামাজিক অবস্থার কি চিত্র ফুটে উঠেছে আলোচনা করো।***
রাজসুন্দরী দাসী আমার জীবন গ্রন্থে তার সন্তান সন্ততির যে বিবরণ দিয়েছেন তা আলোচনা করো।
আমার জীবন আত্মজীবনীর নামকরণের সার্থকতা আলোচনা করো।
আমার জীবন গ্রন্থে রাসুন্দরী দেবীর শিক্ষাভের অদম্য ইচ্ছার পরিচয় দাও। তিনি কিভাবে লুকিয়ে লেখাপড়া শিখেছিলেন বর্ণনা করো।
আমি যেন পিঞ্জরাবদ্ধ পাখি। উক্তিটির আলোকে রাজসুন্দরী দেবীর মনের অবস্থার আলোচনা করো।
আমার জীবন গ্রন্থে ফুটিয়ে তোলা সমসাময়িক নারীর পরাধীনতা ও পারিবারিক জীবনের চিত্র আলোচনা করো।
মডিউল ফোর অর্থাৎ শিক্ষামূলক ভ্রমণ থেকে দেওয়া গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নগুলো।
একটি শিক্ষামূলক ভ্রমণ ও তার অভিজ্ঞতা সম্পর্কে রচনা লেখো। ***
শিক্ষামূলক ভ্রমণ বলতে কি বোঝো? শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ভ্রমণ কিভাবে সহায়তা করে? ***
শিক্ষামূলক ভ্রমণের লক্ষ্য বা উদ্দেশ্য এবং গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো।
ঐতিহাসিক স্থান বা প্রাকৃতিক স্থান ভ্রমণে যে বাস্তব জ্ঞান অর্জিত হয় তা তোমার শিক্ষাজীবনে কিভাবে প্রভাব ফেলেছে?
পুথিগত বিদ্যা আর ভ্রমণে হয় পূর্ণাঙ্গ শিক্ষা। উক্তিটির যথার্থতা আলোচনা করো।
একটি সফল শিক্ষামূলক ভ্রমণের পরিকল্পনা কিভাবে করতে হয়? এরপরের প্রশ্ন শিক্ষা সফর আয়োজনে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের দায়িত্ব ও কর্তব্যগুলো আলোচনা করো। **
তাহলে এই ছিল তোমাদের বিএ ফিফথ সেমিস্টারের বাংলা মেজর পেপারের সম্পূর্ণ সাজেশনটি।
প্রশ্নগুলোর উত্তর আপডেট করে দিব মাঝেমধ্যে দেখবে।

0 মন্তব্যসমূহ