বাংলা মাইনর (Minor)
বিষয়: BNGMN-03
সেমিস্টার -3
ফাইনাল লাস্ট মিনিট সাজেশন ২০২৬
বাংলা ও বাঙালির রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাহিত্যের ইতিহাস
মান ১০ এর প্রশ্ন:-
মডিউল-১
১. বাংলার ইতিহাসে পাল রাজবংশের অবদান আলোচনা করো। পালযুগের সাংস্কৃতিক গুরুত্ব কী ছিল?
পাল রাজত্বকালকে বাংলার ইতিহাসের 'গৌরবময় যুগ' বলা হয় কেন? ★★★★★
২. তুর্কি আক্রমণ বাংলার রাজনৈতিক ও সামাজিক জীবনে কী প্রভাব ফেলেছিল?
অথবা, ১২০৪-০৫ খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজির বাংলা বিজয়ের কাহিনীটি সংক্ষেপে লেখো। ★★★★
৩. সেন বংশের উত্থান ও পতনের কাহিনী সংক্ষেপে লেখো। সেনযুগের স্থাপত্য ও সাহিত্যের ওপর একটি নিবন্ধ লেখো।★★★
মডিউল-২
১. প্রাচীন ও মধ্যযুগীয় বাঙালির খাদ্যভ্যাস ও সাজসজ্জার একটি সুন্দর বিবরণ দাও।
★★★★★
২. মধ্যযুগের বাংলার বিভিন্ন সামাজিক উৎসব, আমোদ-প্রমোদ ও রীতিনীতি সম্পর্কে আলোচনা করো।
মডিউল-৩
১. বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। চর্যাপদে তৎকালীন বাঙালি সমাজের যে প্রতিফলন দেখা যায়, তা আলোচনা করো। এর সাহিত্যিক গুরুত্ব কী? ★★★★★
২. মঙ্গলকাব্যের উদ্ভবের কারণগুলি আলোচনা করো। মনসামঙ্গল বা চণ্ডীমঙ্গলের প্রধান কবিদের পরিচয় দাও।
অথবা, মুকুন্দরাম চক্রবর্তী অথবা বিজয়গুপ্তের কবিত্ব শক্তি বিচার করো। ★★★★★
৩. বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো। চৈতন্য-জীবনী সাহিত্য হিসেবে
'চৈতন্যভাগবত' অথবা 'চৈতন্যচরিতামৃত'-এর গুরুত্ব লেখো। ★★★★
৪. বৈষ্ণব পদাবলীতে বিদ্যাপতি অথবা চণ্ডীদাসের অবদান আলোচনা করো। 'বিদ্যাপতিকে কি বাংলা সাহিত্যের কবি বলা যায়?' উত্তরের সপক্ষে যুক্তি দাও। ★★★★
৫. আরাকান রাজসভার বাংলা সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। কবি আলাওল অথবা দৌলত কাজীর অবদান সংক্ষেপে লেখো। ★★★
মডিউল-৪
১. অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়গুণাকরের সাহিত্য প্রতিভা আলোচনা করো। "ভারতচন্দ্র দুই যুগের সন্ধিক্ষণের কবি"- উক্তিটি ব্যাখ্যা করো। ★★★★★
২. লোকসাহিত্য হিসেবে মৈমনসিংহ গীতিকার গুরুত্ব আলোচনা করো। এর যে কোনো একটি পালা (যেমন: মহুয়া বা মলুয়া) সম্পর্কে সংক্ষেপে লেখো। ★★★★
৩. বাউল গানের মূল দর্শন আলোচনা করো। বাউল সাধক হিসেবে লালন শাহের অবদান ও গুরুত্ব লেখো। ★★★★
৪. সংক্ষেপে কবিগানের বৈশিষ্ট্য লেখো। বাংলা সাহিত্যের ইতিহাসে কবিয়ালদের অবদান সংক্ষেপে আলোচনা করো।
